চীনে স্কলারশীপ সুবিধা
চীনে প্রায় ১২০ এর অধিক টপ রেংকিং পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে বাংলাদেশী শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। একেক বিশ্ববিদ্যালয় একেক রকম স্কলারশিপ দিয়ে থাকে।
বিভিন্ন ধরনের স্কলারশীপ সুবিধা
চীনে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু স্কলারশিপ সুবিধা রয়েছে। নিচে প্রধান স্কলারশিপগুলো দেওয়া হলো:
- চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (CSC)
- বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বৃত্তি (University Scholarships)
- প্রাদেশিক সরকারের বৃত্তি (Provincial Scholarships)
- সিল্ক রোড স্কলারশিপ প্রোগ্রাম
- কনফুশিয়াস ইনস্টিটিউট স্কলারশিপ
প্রধান স্কলারশীপগুলোর বিস্তারিত নিচে তুলে ধরা হলো:
চীনে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশীপ সুবিধা রয়েছে। এই স্কলারশীপগুলো মূলত আবাসন, টিউশন ফি এবং মাসিক খরচের দুশ্চিন্তা কমিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে সাহায্য করে।
চাইনিজ গভর্নমেন্ট স্কলারশীপ (CSC Scholarship)
এটি চীনের সবচেয়ে জনপ্রিয় এবং সম্মানজনক স্কলারশীপ। এটি সাধারণত দুই ধরনের হয়: Type A (দূতাবাসের মাধ্যমে আবেদন) এবং Type B (সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন)।
সুবিধাসমূহ:
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
- বিনামূল্যে হোস্টেল সুবিধা।
- মাসিক হাতখরচ (Stipend) * ব্যাচেলর: ২,৫০০ RMB (প্রায় ৪২,০০০ টাকা)
* মাস্টার্স: ৩,০০০ RMB (প্রায় ৫০,০০০ টাকা)
* পিএইচডি: ৩,৫০০ RMB (প্রায় ৬০,০০০ টাকা) - মেডিকেল ইন্স্যুরেন্স।
- কিছু নির্দিষ্ট বৃত্তি প্রকল্পে চীন-বাংলাদেশ আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়াও অন্তর্ভুক্ত থাকে।
এটি সাধারণত সম্পূর্ণ অর্থায়নে (fully-funded) হয়ে থাকে এবং এতে আপনার টিউশন ফি, হোস্টেল, মেডিকেল ইন্সুরেন্সের পাশাপাশি মাসিক ভাতাও অন্তর্ভুক্ত থাকে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বৃত্তি (University Scholarships)
অনেক বিশ্ববিদ্যালয় তাদের তহবিল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আলাদা বৃত্তি দিয়ে থাকে। একেক বিশ্ববিদ্যালয় একেক রকম স্কলারশিপ দিয়ে থাকে। সেটিকে চারভাগে ভাগ করে বিস্তারিত তুলে ধরি তাহলে আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে।
১ম শ্রেণির স্কলারশিপ সুবিধা
- টিউশন ১০০% ফ্রি
- হোস্টেল ভাড়া ১০০% ফ্রি
- মাসিক উপবৃত্তি ১৫-৩০ হাজার টাকা
২য় শ্রেনীর স্কলারশিপ সুবিধা
- টিউশন ১০০% ফ্রি
- হোস্টেল ভাড়া ১০০% ফ্রি
৩য় শ্রেণির স্কলারশিপ সুবিধা
- টিউশন ১০০% ফ্রি
চতুর্থ শ্রেণির স্কলারশিপ সুবিধা
টিউশন ১৫% – ৫০% ফ্রি
- হোস্টেল ভাড়া ৩০% – ৫০% ফ্রি
চীনের প্রায় ২৭৯টি বিশ্ববিদ্যালয় CSC অনুমোদিত স্কলারশিপ প্রদান করে ।
স্কলারশীপের আবেদনের জন্য সাধারণত নিচের শর্তগুলো পূরণ করতে হয়:
- বয়সসীমা: ব্যাচেলরের জন্য ২৫ বছর, মাস্টার্সের জন্য ৩৫ বছর এবং পিএইচডির জন্য ৪০ বছরের নিচে হতে হবে।
- একাডেমিক ফলাফল: পূর্ববর্তী পরীক্ষায় ভালো সিজিপিএ (CGPA)।
- ভাষা দক্ষতা: ইংরেজি মিডিয়ামের জন্য IELTS (সাধারণত ৬.০+)। চীনা মিডিয়ামের জন্য HSK সার্টিফিকেট (সাধারণত HSK 4 বা তার বেশি)।
- চাইনিজ স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (CSCA) CSC (Chinese Government Scholarship) ও প্রাদেশিক বৃত্তি জন্য অনেক চীনা বিশ্ববিদ্যালয় CSCA পরীক্ষার ফলাফল চাইবে
আবেদনের সময়সীমা :বেশিরভাগ পূর্ণাঙ্গ স্কলারশীপের আবেদন প্রক্রিয়া জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন করতে হয়। সেপ্টেম্বর ইনটেকের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।