স্টাডি ইন চায়না
কেন চীনে পড়তে যাবেন
- অপেক্ষাকৃত কম জিপিএ নিয়েও ফুল স্কলারশীপসহ ভালোমানের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ।
- স্টাডি গ্যাপ থাকলেও আবেদন করা যাবে।
- স্কলারশিপের সুযোগ।
- বাসস্থান বিনামূল্যে সুবিধা।
- উপবৃত্তির সুযোগ।
- গবেষণা ভিত্তিক প্রোগ্রামে পড়ার সুযোগ।
- চীন বিশ্বের নিরাপদ দেশগুলোর মধ্যে একটি।
কেন চীনে পড়তে যাবেন ?
শিক্ষার পরিবেশ, মান সম্মত বিশ্ববিদ্যালয়, রির্সাচের সুবিধা, অনুশীলন ভিত্তিক পড়ালেখা, সুন্দর একটা ক্যাম্পাসের পরিবেশ, স্কলারশীপের সুবিধা, বিশ্ববিদ্যালয়ের রেঙ্কিং ভালসহ আরো অনেক সুযোগ-সুবিধা নিয়ে চায়না হতে পারে আপনার উচ্চ শিক্ষার জন্য পরবর্তী গন্তব্য।
🌍 বিশ্বমানের বিশ্ববিদ্যালয় — গ্লোবাল র্যাংকিংয়ের শীর্ষেচীনের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাংকিংয়ে নিয়মিতভাবে শীর্ষস্থান দখল করে। আধুনিক ল্যাব, গবেষণা সুবিধা, আপডেটেড কারিকুলাম এবং বিশ্বমানের শিক্ষকদের তত্ত্বাবধানে আপনি পাবেন একটি শক্তিশালী একাডেমিক ভিত্তি।
🎓 আকর্ষণীয় স্কলারশিপ — স্বপ্ন পূরণের সহজ পথ চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (CSC), বিশ্ববিদ্যালয় স্কলারশিপসহ অসংখ্য পূর্ণ ও আংশিক বৃত্তি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। টিউশন ফি মওকুফ, ফ্রি থাকা-খাওয়া, মাসিক স্টাইপেন্ড—সব মিলিয়ে পড়াশোনা হয় আরও স্বচ্ছন্দ ও নিশ্চিন্ত।
💰 কম খরচে উচ্চমানের শিক্ষা — বাজেট-ফ্রেন্ডলি চয়েস
অন্যান্য উন্নত দেশের তুলনায় চীনে পড়াশোনার খরচ উল্লেখযোগ্যভাবে কম। ডর্মিটরি, খাবার, পরিবহন ও দৈনন্দিন ব্যয় সবই সাশ্রয়ী, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা।
🔬 প্রযুক্তি ও ইনোভেশনের হাব — ভবিষ্যতের জন্য প্রস্তুত করুন নিজেকে AI, রোবোটিক্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, বায়োটেক—প্রতিটি ক্ষেত্রেই চীন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আধুনিক ল্যাব, অত্যাধুনিক সরঞ্জাম এবং গবেষণাভিত্তিক শিক্ষা আপনাকে গড়ে তুলবে ভবিষ্যতের প্রতিযোগিতার জন্য প্রস্তুত একজন বিশেষজ্ঞ হিসেবে।
🚀 গ্লোবাল ক্যারিয়ারের দরজা খুলে যায় চীনা ডিগ্রি আন্তর্জাতিকভাবে অত্যন্ত মূল্যবান। বহু বহুজাতিক কোম্পানি চীন-অভিজ্ঞ প্রফেশনালদের অগ্রাধিকার দেয়। পাশাপাশি চীনের বিশাল জব মার্কেট আপনাকে দেয় ক্যারিয়ার গড়ার অসংখ্য সুযোগ।
🀄 ভাষা ও সংস্কৃতি—দিগন্ত প্রসারিত করার সুযোগ বিশ্বব্যাপী ব্যবসা ও কূটনীতিতে ম্যান্ডারিন এখন একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। চীনে থাকলে আপনি ভাষাটি স্বাভাবিকভাবেই শিখে ফেলতে পারবেন। সাথে চীনের সমৃদ্ধ সংস্কৃতি, খাবার, ঐতিহ্য ও জীবনযাপন আপনাকে দেবে অনন্য অভিজ্ঞতা।
🤝 নিরাপদ, আধুনিক ও আন্তর্জাতিক পরিবেশ চীনের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত নিরাপদ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব। বিশ্বের নানা প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনা ও মেলামেশার অভিজ্ঞতা গড়ে তোলে গ্লোবাল দৃষ্টিভঙ্গি এবং শক্তিশালী নেটওয়ার্ক।
✨ শেষ কথা
চীনে পড়াশোনা শুধু একটি ডিগ্রি অর্জনের সুযোগ নয়—এটি আপনার ক্যারিয়ার, দক্ষতা এবং ব্যক্তিগত বিকাশের জন্য একটি শক্তিশালী বিনিয়োগ। 🌟
Academic Excellence
গত ৩০–৪০ বছরে পৃথিবীতে যে পরিবর্তনটা হয়েছে, সেটা যদি একটু খেয়াল করেন, তাইলে বুঝবেন চায়না এমন কিছু করছে যা অন্য কোনো দেশ কল্পনাও করতে পারে নাই। একটা দেশ যাকে একসময় “চিপ লেবার” বলা হইতো, “লো কোয়ালিটি প্রোডাক্ট”-এর দেশ বলা হইতো, সেই দেশ আজ পৃথিবীর ইন্ডাস্ট্রিয়াল ব্যাকবোন।
Quality Education
আজ পৃথিবীতে যত জাহাজ বানানো হয়, তার প্রায় অর্ধেক চায়নায় তৈরি। রিসার্চ ফান্ডিংয়ে তারা যেভাবে টাকা ঢালতেছে, তাতে আগামী দশকগুলোতে কে ইনোভেশন কন্ট্রোল করবে, সেটা বোঝার জন্য আলাদা করে ভবিষ্যৎ দেখতে হয় না।আমরা কেন দুই কোটি টাকা খরচ করে আন্ডারগ্র্যাজুয়েশন করতে কানাডা বা অস্ট্রেলিয়ায় যাব, যেখানে চায়নায় একই বা কাছাকাছি র্যাংকের ইউনিভার্সিটিতে খরচ তার এক-তৃতীয়াংশ।
আমাদের হাত ধরে পূরণ হোক আপনার চীনে উচ্চশিক্ষার স্বপ্ন।
Positive Side about China :
চায়নার সব বিশ্ববিদ্যালয় পাবলিক। এক একটি বিশ্ববিদ্যালয় ১০০ থেকে ২০০ বছরের পুরাতন। কোয়ালিটি এডুকেশন সিস্টেম পাবেন।
চায়নার বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড রেঙ্কিং এর টপ পজিশনে আছে। তাই আপনি বিশ্বের টপ রেঙ্কিং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা, রিসার্চ, ল্যাবের সুযোগ-সুবিধা, ক্যাম্পাস-পড়ালেখার পরিবেশ, পাশ করার পর কত পার্সেন্টেজ জব পাচ্ছে, রিসার্চ অগ্রগতি, পাবলিকেশন, রিসার্চ পেপার পাবলিকেশন সব কিছুর ফলাফলের উপর বিশ্ববিদ্যালেয়ের রেঙ্কিংয়ের উপর নির্ভর করে।
- শিক্ষার্থীরা সহজেই পাথওয়ে হিসেবে চায়না থেকে অন্য দেশে যেতে পারবে। চায়না থেকে অন্য দেশে যাবার ভিসা রেসিও অনেক বেশি এবং সব দেশের এম্বাসি চায়নিাতে আছে।
পড়াশোনা শেষে চায়না ভাষার উপর ভালো দক্ষতা অর্জন করতে পারলে ফুল টাইম কাজ করার সুযোগ রয়েছে।
চায়না থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশ এসেও চায়নিজ গর্ভামেন্ট প্রোজেক্টগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে চাকরির প্রচুর সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ভালো একাডেমিক রেজাল্ট ও চায়না ভাষায় দক্ষ হতে হবে।
- Full Funded Scholarship (Tution+ Hostel) Fee Free+ Stipend 1000-3500 RMB পাবার সুযোগসহ বিভিন্ন্ ক্যাটাগরিতে স্কোলারশিপ রয়েছে যা আপনাকে আপনার পড়াশোনার উপর ফোকাস থাকতে সাহায্য করবে। সেক্ষেত্রে আপনাকে পার্ট টাইম চাকরি করার প্রয়োজন হয় না। ফলে একাডেমিক ভাবে একজন শিক্ষার্থী ভালো দক্ষ হয়ে ওঠে।
- চায়নাতে জীবন যাত্রার ব্যয় অন্যান্য দেশের তুলনামূলক কম। আর হোস্টেল ভাড়া বিশ্ববিদ্যালয় ভেদে প্রতিমাসে ২০ থেকে ৫০ হাজার হয়ে থাকে। এবং জীবন যাত্রার ব্্যয় বাংলাদেশের মতোই ৮-১০ হাজার টাকা।
- চীন ব্যবসা-বানিজ্যের জন্য স্বর্গরাজ্য। তাই একজন শিক্ষার্থী পড়াশোনা শেষে চীন থেকে প্রোডাক্ট সোর্স করে কিনে নিজেই ব্যবসায়িক হবার সুবর্ণ সুযোগ রয়েছে। তাই কেউ ব্যবসা করতে চাইলে চীন সর্বোত্তম গন্তব্য।
নিরাপদ এবং আদর্শ জীবন-যাপন। বর্ণ-বৈষম্য নেই, মুসলিম হিসেবে নামাজের ব্যবস্থা আছে। মেয়েদের নিরাপত্তা নিয়ে নূন্যতম চিন্তা নেই।
Negative Side About China:
পৃথিবীর সকল দেশেই ভালো-খারাপ দিক আছে। সে হিসেবে চায়নাতে যেমন ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে তা দেয়া হলো-
- চীনে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে খন্ডকালীন চাকরী করার সুযোগ নেই। কেউ অনৈতিকভাবে চাকরি করতে চাইলেও পরের দিন একদম সোজা দেশে ফেরত পাঠায় দিবে সেখানকার সরকার।
- ভাষাগত জটিলতা। চাইনিজ ভাষা জানা না থাকলে নিত্যদিন চলাফেরা অনেক কঠিন হয়ে পড়বে।
- বিশ্ববিদ্যালয়ে প্রফেসরদের Pronounciation/ Accent ব্রিটিশ কিংবা আমেরিকান না। Pronounciation কিছুটা ভিন্ন। তবে ইংরেজিতে নূন্যতম দক্ষতা থাকলেই বুঝতে সমস্যা হবে না শিক্ষার্থীদের।
- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চায়নিজ ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়েছে। পড়াশোনা শেষে চায়নিজ ভাষার সার্টিফিকেটও জমা দিতে হবে। ডিপ্লোমার জন্য HSK 2/HSK 3, ব্যাচেলদের HSK 4 আর মাস্টার্সের জন্য HSK 3 দিতে হবে। এটি বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলোর সাথেই দেয় যেনে পড়াশোনার পাশাপাশি চায়নিজ ভাষাটাও শিখে নিতে পারে নন ডিপার্টমেন্ট সাবজেক্ট হিসেবে।
- চীন যেহেতু মুসলিম দেশ না তাই হালাল খাবারের ক্ষেত্রে একটু খুঁজে বের করতে হবে।
একটা ভালো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ ব্যবস্থা করা ভিসা করানোসহ সকল প্রসেসে আমরা সবোর্চ্চ সার্ভিস নিশ্চিত করব।