কেন চীনে সিএস পড়বেন?
টেক জায়ান্টদের দেশ: আলিবাবা, টেনসেন্ট, হুয়াওয়ে, বাইডু, জেডটিই—এসব কোম্পানির হেডকোয়ার্টার চীনে। পড়ালেখা আর ইন্টার্নশিপের দারুণ সুযোগ।
এআই ও ডেটা সায়েন্সে আধিপত্য: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, রোবোটিক্স ও বিগ ডেটা নিয়ে গবেষণায় চীন এখন যুক্তরাষ্ট্রের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে।
ইংরেজি মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর: সিংহুয়া, পিকিং, ফুদান, ঝেজিয়াং, ইউএসটিসি-র মতো টপ ইউনিভার্সিটিতে সিএস প্রোগ্রাম ইংরেজিতে পড়ানো হয়।
স্কলারশিপের বন্যা: চাইনিজ গভর্মেন্ট স্কলারশিপ (CSC), সিটি স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ — টিউশন ও থাকা-খাওয়া ম্যানেজ করা সম্ভব।
কম খরচ: আমেরিকা-ইউরোপের তুলনায় টিউশন ফি ৪০-৬০% কম। জীবনযাত্রার খরচও সাশ্রয়ী।
চীনে কম্পিউটার সায়েন্স পড়া মানে শুধু ডিগ্রি নয় — সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুত টেকনোলজি বদলে যাওয়া ইকোসিস্টেমের অংশ হয়ে যাওয়া। কঠিন প্রতিযোগিতা, কিন্তু সফল হলে ক্যারিয়ার হবে চমৎকার।
চীনে প্রায় ১২০ এর অধিক টপ রেংকিং পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে বাংলাদেশী শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। একেক বিশ্ববিদ্যালয় একেক রকম স্কলারশিপ দিয়ে থাকে। সেটিকে চারভাগে ভাগ করে বিস্তারিত তুলে ধরি তাহলে আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে।